মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬,

২১ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬,

২১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৩, ৫ মার্চ ২০২৬

Google News
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। 

গত মঙ্গলবার রাত ৮টার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের