বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন রেজানুর রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৭, ৭ নভেম্বর ২০২৪

Google News
ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন রেজানুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। গতকাল বুধবার রাতে তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলমকে ২২ সেপ্টেম্বর সরিয়ে দেওয়া হয়। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়। এরপর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম অতিরিক্ত হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

রেজানুর রহমান বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536