নেপালকে চার গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বুধবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৬,

২২ মাঘ ১৪৩২

বুধবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৬,

২২ মাঘ ১৪৩২

Radio Today News

নেপালকে চার গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
নেপালকে চার গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে মুনকি-অর্পিতারা।

ম্যাচের ৩য় মিনিটে প্রতিমা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে ব্যবধান ২-০ করেন আলপি আক্তার। ৬৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোল সম্পন্ন করেন আলপি।

৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা। গ্রুপ পর্বে টানা ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতও। আগামী শনিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে ভারত। বয়সভিত্তিক সাফের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আগের দুইবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। দুটিতেই প্রতিপক্ষ ছিলো ভারত। ২০২৪ সালে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ-ভারত। এর আগে ২০২১ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের