বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছেড়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সপ্তাহখানেক পরই দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের। বিসিবি পরিচালকদের খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি। নিজ নিজ কমিটির কাজ আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
দেশের না থাকলেও অস্ট্রেলিয়া থেকে অনলাইনে সক্রিয় থাকবেন বিসিবি প্রধান। বিসিবি পরিচালকদের তিনি জানিয়েছেন, 'আমি শিগগিরই ফিরবো।'
রেডিওটুডে নিউজ/আনাম

