সারা দেশের তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

২ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সারা দেশের তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১২, ১৭ মে ২০২৬

Google News
সারা দেশের তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

সারা দেশে দিনের তাপমাত্রা আজ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারা দেশের কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে অধিদপ্তর।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তবে বর্ধিত ৫ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও এ পূর্বাভাসে উল্লেখ করা হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ ঢাকায় বাতাসের গতি ছিলো দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের