রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

২ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৯, ১৭ মে ২০২৬

Google News
রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দিনের বেলা দেশের কোথাও কোথাও তাপমাত্রার দাপট আবার কোথাও কোথাও অব্যাহত রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এখনো ৩৬ ডিগ্রির ঘরেই বিরাজ করছে সর্বোচ্চ তাপমাত্রা।

এই অবস্থায় রোববার (১৭ মে) রাতের মধ্যেই দেশের ৮ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রোববার রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুরের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে দেশের সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকায় ৬০ মিলিমিটার ছাড়াও রংপুরে ৫৬, নীলফামারীর সৈয়দপুরে ৩৬, নওগাঁর বাদলগাছীতে ৩৪, বগুড়ায় ৩৩, সিরাজগঞ্জের তাড়াশে ২৯, কুমিল্লায় ২৭ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের