মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৮২ জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৫, ২২ নভেম্বর ২০২৪

Google News
যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৮২ জন

যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকে পড়া আরো ৮২ জন বাংলাদেশি ফেরত এসেছেন। বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৮২ জন বাংলাদেশিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইট যোগে ২১ নভেম্বর দেশে ফিরিয়ে এনেছে।

এদের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে এবং ছয় জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে দেশে ফিরে এসেছেন।

৭৬ জন বাংলাদেশি বাংলাদেশ দূতাবাস বৈরুতে রেজিস্ট্রেশন করেছেন এবং বাকি ছয় জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) রেজিস্ট্রেশন করেছেন।

দেশে ফিরে আসা এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।

বিমানবন্দরে এসব বাংলাদেশি নাগরিকের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

এখন পর্যন্ত ১১টি ফ্লাইটে সর্বমোট ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে এবং এক জন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনার ঘোষণা দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536