সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কলাপাড়ার ব্যবসায়ির হাত পায়ের রগ কর্তন

কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৩

Google News
কলাপাড়ার ব্যবসায়ির হাত পায়ের রগ কর্তন

কলাপাড়ায় ব্যবসায়ীর হাত ও পায়ের রগ কর্তনের ঘটনা ঘটেছে

পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মো.হালিম হাওলাদার (৪৫) নামের এক ব্যবসায়ি গুরুতর জখম হয়েছে। তারা বাম হাত ও ডান পায়ের রগ কেটে দিয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারত্মক জখম করে। 

ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯ টার দিকে উপজেলার মৎস্য বন্দর আলীপুরের একটি রেস্তোরাঁয়। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে মো.হালিম হাওলাদারের ছোটভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে শাহীন হাওলাদারকে প্রধান আসামী করে ৬ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনও পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হালিম হাওলাদার আলীপুর বন্দরে একজন ব্যবসায়ি। সে একটি রেস্তরাঁয় বসে নাস্তা খাচ্ছিলেন। এসময় সন্ত্রাসীরা হাতে চাপাতি নিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে দ্রæত সটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

মহিপুর থানার ওসি মো.ফেরদাউস আলম খান জানান, এঘটনায় ৬ জনের নামে উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536