বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মুক্তি পেলেন ঢাকা কলেজের ছাত্রদের তুলে নেয়া আইডিয়াল কলেজের সেই শিক্ষার্থী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৮, ২৪ নভেম্বর ২০২১

আপডেট: ০৫:১১, ২৪ নভেম্বর ২০২১

Google News
মুক্তি পেলেন ঢাকা কলেজের ছাত্রদের তুলে নেয়া আইডিয়াল কলেজের সেই শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার রাজধানীতে গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ পাশের দাবিতে আন্দোলনরত অবস্থায় পুলিশের সামনেই আইডিয়াল কলেজের এক ছাত্রকে দিনদুপুরে তুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় দুই কলেজের কর্তৃপক্ষের বৈঠকে সমঝোতার মাধ্যমে ৫ ঘণ্টা পর মুক্তি মেলে ওই ছাত্রের।

পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ ওই ছাত্রের মুক্তি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্স ল্যাবরেটরিতে আন্দোলন করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বেলা ২টা ১০ মিনিটের দিকে আন্দোলনের সমাপ্তি টানে তারা। পরে মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল তরুণ এসে ছাত্রদের ধাওয়া করে। এ সময় পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536