রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৫, ৬ মার্চ ২০২৬

Google News
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়ায় একটি বাসায় গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ভোরে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশের আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), এনায়েতের স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫)।

এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার ওই বাসায় রুবেল-সোনিয়া দম্পতি বসবাস করেন। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ করেন। তার চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

তিনি আরও জানান, এনায়েত পরিবারসহ গ্রাম থেকে বেড়াতে এসে রুবেলের বাসায় উঠেছিলেন। একই ভবনের চতুর্থ তলায় থাকেন সাজেদ মাতব্বর। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসায় থাকা ১০ জনই আগুনে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন রোগী হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ড্রেসিং শেষ হলে কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা নির্ধারণ করা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের