সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

৫৩ দিন পর সন্ধ্যায় হাসপাতাল ছেড়ে বাসায় ফিরবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ২০ জুন ২০২১

Google News
৫৩ দিন পর সন্ধ্যায় হাসপাতাল ছেড়ে বাসায় ফিরবেন খালেদা জিয়া

খালেদা জিয়া

৫৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার ১৯ জুন) সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন।

উল্লেখ্য যে, ১১ এপ্রিল গুলশানের বাসায় করোনা আক্রান্ত হন খালেদা জিয়া। পরে ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সর্বশেষ তিনি গত ৯ মে করোনামুক্ত হন।

করোনা থেকে মুক্ত হওয়ার পর খালেদা জিয়া পোস্ট কোভিড জটিলতায় ভুগছিলেন। গত ১৩ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জ্বর আসে বলে বিএনপি নেতারা জানায়।

এদিকে গত ১৪ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে, খালেদা জিয়ার কিডনি ও লিভার যথাযথভাবে কাজ করছে না।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের