আগামি বছরের মার্চে শুরু হবে পাতাল রেলের কাজ

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

আগামি বছরের মার্চে শুরু হবে পাতাল রেলের কাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:০৭, ১৭ জুন ২০২১

Google News
আগামি বছরের মার্চে শুরু হবে পাতাল রেলের কাজ

প্রতীকী ছবি

২০২২ সালের মার্চে রাজধানীতে পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। 

তিনি বলেন, ইতোমধ্যে পাতাল রেল প্রকল্পের সব পরীক্ষা শেষ হয়েছে এবং বিস্তারিত ডিজাইনের কাজও ৭২ শতাংশ শেষ হয়েছে। মোট ১২টি প্যাকেজে পুরো কাজটি সম্পন্ন হবে। প্রথম প্যাকেজের টেন্ডারের দরপত্র আহ্বান করা হয়েছে। 

বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এম এ এন ছিদ্দিক জানান, এই রেললাইনের দুটি অংশ থাকবে- পাতাল অংশ ও উড়াল পথ। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত হবে পাতাল অংশ, যার দৈর্ঘ্য হবে ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। অন্যদিকে কমলাপুর থেকে পূর্বাচল পর্যন্ত উড়ালপথ নির্মাণ করা হবে, যার দৈর্ঘ্য হবে ১১ দশমিক ৩৬ কিলোমিটার।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, ঢাকায় পাতাল রেলের জন্য কেনা হবে ২৫টি ট্রেন। প্রতিটি ট্রেনে থাকবে আটটি করে কোচ। প্রতিটি ট্রেনে একসঙ্গে ৩ হাজার ৮৮ যাত্রী পরিবহন করা যাবে। আর পুরো পাতাল মেট্রোরেল ব্যবস্থায় প্রতিদিন আট লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। রেললাইনটি নির্মাণে খরচ ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা।

আগামী সেপ্টেম্বরের মধ্যে দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হবে। তার ছয় মাসের মধ্যে রূপগঞ্জের পিতলগঞ্জে ডিপো নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

এম এ এন ছিদ্দিক আরও জানান, আগে বানানো হবে ডিপো। তারপর পর্যায়ক্রমে শুরু হবে পাতাল রেলপথ, স্টেশনসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ। ২০২৬ সালে পাতাল রেলে যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। 
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের