রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ছেলেকে নিয়ে ‘মা’ দেখলেন পরীমণি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫১, ৩১ মে ২০২৩

আপডেট: ২২:০৫, ৩১ মে ২০২৩

Google News
ছেলেকে নিয়ে ‘মা’ দেখলেন পরীমণি

ছেলেকে নিয়ে ‘মা’ দেখবেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। অরণ্য আনোয়ার পরিচালিত তার অভিনীত সিনেমা ‘মা’ দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (২৬ মে) মুক্তি পেয়েছে। এই সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী পরীমণি। আজ বুধবার (৩১মে) স্টার সিনেপ্লেক্সে ছেলে রাজ্যকে নিয়ে ‘মা’ সিনেমাটি দেখেন তিনি।

এর আগে পরীমণি বলেন, 'মুক্তির পরপরই সিনেমাটি দেখতে গিয়েছিলাম। তবে পুরো সিনেমা দেখা হয়নি। আজ পুরো সিনেমা প্রেক্ষাগৃহে বসে দেখে শেষ করবো। সঙ্গে আমার ছেলে রাজ্য থাকবে।'

গত বছরের জানুয়ারিতে ‘মা’ সিনেমার কাজ শুরু হয়। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসরে ছিলেন পরী। তবে তার আগেই শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন এই অভিনেত্রী।

এ সিনেমার আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, ফারজানা ছবি, রোবেনা করিম জুঁই, সাজু খাদেম, সেতু, লাবণ্য এবং শাহাদাত হোসেন।

'মা' সিনেমার গল্প তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের সময়কে কেন্দ্র করে। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক শিশু সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প এই সিনেমাটিতে ফুটে উঠেছে। যেখানে যুদ্ধের নির্মমতার ভিতর দিয়ে মা-সন্তানের অকৃত্রিম আবেগের মুহূর্ত ফুটে দৃশ্যায়ন করা হয়েছে। এটি অরণ্যে পুলকের (এপি) ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536