শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সালমান মুক্তাদিরকে সাবেক ছাত্রলীগ নেতার হুমকি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

Google News
সালমান মুক্তাদিরকে সাবেক ছাত্রলীগ নেতার হুমকি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাকে সব সময়ই শিক্ষার্থীদের পাশে ছিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও আলোচিত তরুণ সালমান মুক্তাদির। 

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েই ক্ষ্যান্ত হননি, নেমেছেন রাজপথের আন্দোলনেও। শিক্ষার্থীদের সরাসরি নানাভাবে সহযোগিতা করেছেন। এ নিয়ে ওই সময় স্বৈরাচার সরকারের রোষাণলেও পড়েন তিনি।

এবার সালমান মুক্তাদিরকে সরাসরি হুমকি দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদিরের একটি ছবি পোস্ট করে সিদ্দিকী নাজমুল আলম লিখেছেন, ‘তুই যত বড় হ‍্যাডমওয়ালার পূত্রই হওনা কেন, অথবা যত শক্তিশালী বাপের জামাই হওনা কেন তোর বিচার রাজপথেই হবে। জাস্ট চিল নাউ বাট নট ফর লং।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536