মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

অতিরিক্ত আদা খেলে হতে পারে যে ক্ষতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২১, ৫ জানুয়ারি ২০২৫

Google News
অতিরিক্ত আদা খেলে হতে পারে যে ক্ষতি

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মাইগ্রেনের ব্যথা কমাতে, বমি বমি ভাব দূর করতে আদার জুড়ি নেই। এমনকি হার্ট ভালো রাখতেও সাহায্য করে আদা। কেউ কেউ আদা চিবিয়ে খান, আবার কেউ কেউ ভরসা রাখেন আদা চায়ে।

শীতে সর্দি-কাশি ও সংক্রমণ থেকে মুক্তি পেতেও আদা চা দারুণ উপকারী।

জ্বর জ্বর ভাব, নাক বন্ধ থেকে মাথা ধরা ইত্যাদি সমস্যা দূর করে এক কাপ আদা চা। এই আদার ভেষজ গুণ অনেক। এটি শরীরের জন্য ভালো। তবে পুষ্টিবিদরা বলছেন, আদা অনেক উপকারী হলেও বেশি পরিমাণে আদা খাওয়া যাবে না।

আদা রক্ত সঞ্চালনের হার বাড়িয়ে দেয়। হিমোফিলিয়ার সমস্যা থাকলে আদার এই গুণ ক্ষতিকারক হতে পারে। হিমোফিলিয়া বংশগত অসুখ।

এই রোগে বিশেষ এক প্রকার প্রোটিনের অনুপস্থিতিতে রক্ত জমাট বাঁধতে পারে না। ছোটখাটো কাটাছেঁড়া থেকে অনেক বেশি রক্তপাত, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
হিমোফিলিয়ার ওষুধ খাচ্ছেন এমন রোগীরা যদি বেশি আদা খান, তাহলে ওষুধের প্রভাবে ব্যাঘাত ঘটাতে পারে।

ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খেলে খুব বেশি আদা খাবেন না। কেননা আদা রক্তকে পাতলা করে রক্তচাপ কমিয়ে দেয়।

তাই সাধারণভাবে আদা খাওয়া উপকারী হলেও ইনসুলিনের মতো ওষুধের প্রভাব কমিয়ে দিতে পারে। 

খুব কাশি হলে অনেকেই মুখের ভেতর আদার টুকরো রাখেন। আদার রস গলায় পৌঁছলে খুসখুসে ভাব দূর হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বেশিক্ষণ আদার টুকরো মুখের ভেতরে রাখলে অ্যালার্জির সমস্যা হতে পারে। বিশেষ করে আগে থেকেই কারো অ্যালার্জির সমস্যা থাকলে আদা না খাওয়াই ভালো।

অতিরিক্ত আদা খেলে চোখ ও ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। ঠোঁট ফুলে ওঠা, গলায় অস্বস্তির মতো সমস্যাও হতে পারে। এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

আদায় অ্যান্টিপ্লেটলেট বৈশিষ্ট্য থাকার কারণে অতিরিক্ত আদা খেলে রক্তক্ষরণ হতে পারে। রসুন ও লবঙ্গের সঙ্গে আদা খেলে রক্তপাতের ঝুঁকি আরো বেড়ে যায়।

আদার অতিরিক্ত ব্যবহারে হার্টের সমস্যা, রক্তে শর্করার পরিমাণ কম হওয়ার মতো সমস্যা হতে পারে। শুধু তাই নয়, গর্ভবতী মহিলাদের জন্য অতিরিক্ত আদা খাওয়া ক্ষতিকর। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভাবস্থায় অতিরিক্ত আদা খেলে শিশু এবং মা উভয়ের জন্যই তা ক্ষতিকর হতে পারে। এমনকি অনেক সময় গর্ভপাতও হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই গর্ভবতী মহিলাদের আদা খাওয়া উচিত।

কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। তাই নিজেকে সুস্থ রাখতে এবং এ ধরনের সমস্যা এড়াতে অতিরিক্ত আদা খাওয়া থেকে বিরত থাকুন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536