মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ঢাবির প্রো-ভিসিকে পদত্যাগে আল্টিমেটাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৭, ২৭ জানুয়ারি ২০২৫

Google News
ঢাবির প্রো-ভিসিকে পদত্যাগে আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগে আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ৪ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সাত কলেজ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা কলেজের মো. শফিক উদ্দিন ও ইডেন মহিলা কলেজের সুমাইয়া আক্তার। সেখানে ৬ দফা দাবি পড়ে শোনান সাত কলেজের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি। 

তারা বলেন, আজ সোমবার বিকেল ৪টার মধ্যে ঢাবির উপ-উপাচার্যকে পদত্যাগ করতে হবে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে। না হলে সাত কলেজের শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আজকের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে, সোমবার সকাল থেকে ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার কর্মসূচি থাকলেও তা পালন করতে দেখা যায়নি শিক্ষার্থীদের।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536