রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সৌদিতে ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে জেদ্দাসহ পশ্চিমাঞ্চল, নিহত ২

রেডিও টুডে ডেস্ক

প্রকাশিত: ০০:৪৩, ২৬ নভেম্বর ২০২২

Google News
সৌদিতে ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে জেদ্দাসহ পশ্চিমাঞ্চল, নিহত ২

জেদ্দাসহ সৌদির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে সেখানের অধিকাংশ এলাকা। স্থানীয় কর্মকার্তারা জানিয়েছেন, পরিস্থিতি অবনতি হওয়ায় এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বিলম্বিত হচ্ছে ফ্লাইট পরিচালনা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।

মক্কার আঞ্চলিক সরকার এক টুইট বার্তায় জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া সেখানে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

সৌদির প্রেস এজেন্সি জানায়, বিরতির পর আবার ভারি বৃষ্টি শুরু হলে বৃহস্পতিবার জেদ্দা ও মক্কার সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়। যদিও পরে এই সড়ক খুলে দেওয়া হয়।

আল-এখবারিয়া চ্যানেল ভিডিও ফুটেজে দেখো গেছে, ভারি বৃষ্টির মধ্যেই মুসল্লিরা মক্কার গ্র্যান্ড মসজিদের মধ্যে কাবাকে প্রদক্ষিণ করছেন। সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, জেদ্দায় পানিতে তলিয়ে গেছে সড়ক। তার মধ্যেই চলছে যানবাহন। ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা।

সৌদির জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শহরটিতে বৃহস্পতিবার ১৭৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

রেডিওটুডে/ আর এ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536