সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪

Google News
ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে। আজ রোববার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলছে, শুক্রবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত বন্যায় ৭৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ৮৯ জন। খবর এএফপির

গত সপ্তাহের শেষে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডসহ পুরো অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি। এই চারটি দেশের সরকারি হিসাব, ঘূর্ণিঝড় ইয়াগি ও একে কেন্দ্র করে বন্যা–ভূমিধসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত শুক্রবার মিয়ানমারের জান্তা সরকার বলেছিল, মৃতের সংখ্যা ৩৩। বন্যায় ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ৬৫ হাজারের বেশি বাড়ি ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান আছে।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত চলছে। টানা সংঘাতে দেশটিতে ২৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্য ঝড়–বন্যা–ভূমিধস মিয়ানমারবাসীর দুর্দশা বাড়িয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536