সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের নিবন্ধনের নির্দেশ, ব্যত্যয় হলেই শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:২৫, ১৩ এপ্রিল ২০২৫

Google News
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের নিবন্ধনের নির্দেশ, ব্যত্যয় হলেই শাস্তি

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থানরত বিদেশিদের নিবন্ধনের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন তারা আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়বেন বলেও সতর্ক করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সামাজিক মাধ্যম এক্সে ‘মেসেজ টু ইলিগাল এলিয়েনস’ শিরোনামের একটি পোস্টে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, যেসব বিদেশি নাগরিকরা ৩০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের অবশ্যই সরকারের কাছে নিবন্ধন করতে হবে। নির্দেশনা মানতে ব্যর্থ হলে জরিমানা এবং কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ‘এখনই চলে যান এবং স্বেচ্ছায় ফিরে যান নিজ দেশে।’

তবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে ভিসা যেমন এইচ ওয়ান বি বা স্টুডেন্ট পারমিটের ওপর সরাসরি প্রভাব ফেলবে না। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পোস্টে বলেছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ায় নিরাপদ। আপনার ফিরতি ফ্লাইট বাছাই করে নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্র ত্যাগ করুন। এছাড়া নিজের ইচ্ছায় ফিরলে যুক্তরাষ্ট্রে আয় করা অর্থ সঙ্গে নেওয়া যাবে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন।

কিন্তু কেউ যদি অবৈধভাবে অবস্থান করতে থাকেন তাহলে তাদের কঠোর জরিমানা ও হেনস্তার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে। কোনো সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে তাদের। তবে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে এবং তাদের আর্থিক সমস্যা থাকলে মার্কিন সরকার বিমান ভাড়া দিয়ে সাহায্য করবে।

নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ছাড়ার চূড়ান্ত আদেশ পাবার পর নিজ দেশে না ফিরলে দিন প্রতি ৯৯৮ ডলার জরিমানা হবে, যা বেড়ে ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। এ ছাড়া বিধান রয়েছে কারাদণ্ডেরও এবং ফেরত পাঠানো অভিবাসীরা কখনই আর বৈধ উপায়ে মার্কিন ভূখণ্ডে ফিরতে পারবেন না।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536