যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘনিষ্ঠ শীর্ষ রাজনীতিকদের গ্রেপ্তার করছে ইরান

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘনিষ্ঠ শীর্ষ রাজনীতিকদের গ্রেপ্তার করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘনিষ্ঠ শীর্ষ রাজনীতিকদের গ্রেপ্তার করছে ইরান

ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আন্দোলনের সময় দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তারা হলেন- রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। অপর ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

বিচার বিভাগের বরাত দিয়ে আর জাজিরা জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির সময় গ্রেপ্তারকৃতরা রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সংগঠিত কার্যক্রমের পেছনে ছিল। রাস্তায় নামা দাঙ্গাবাজদের কর্মকাণ্ডের যৌক্তিকতা তুলে ধরতে তারা চেষ্টা করেছিলেন।

ইরানের রিফর্ম ফ্রন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, বিচারিক আদেশের ভিত্তিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বাহিনী আজার মানসুরিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি তাদের ডেপুটি চেয়ারম্যান মোহসেন আরমিন এবং সেক্রেটারি বদরাল সাদাত মোফিদিসহ আরও কয়েকজন শীর্ষ নেতাকেও তলব করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের