প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) চার সদস্যের প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। দলটির নেতৃত্ব দেন প্রফেসর হাসানাত এম হুসাইন এমবিই, কনভেনর, ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরাম এবং যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শক।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

