সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

Radio Today News

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে এই ভাষণ সম্প্রচার করা হবে।

বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে। যদিও এর আগে ছয়টা সিইসি ভাষণ দেবেন বলে জানানো হয়েছিল।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ওই সময় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের