ইসলামী নেতাদের সমর্থনে তারেক রহমানের কৃতজ্ঞতা

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

Radio Today News

ইসলামী নেতাদের সমর্থনে তারেক রহমানের কৃতজ্ঞতা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ইসলামী নেতাদের সমর্থনে তারেক রহমানের কৃতজ্ঞতা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ ইসলামি নেতাদের বিএনপিকে সমর্থন জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এক বার্তায় জানান, দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত ‌‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামি নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন’ শিরোনামের খবরের প্রেক্ষিতে চেয়ারম্যান এই ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বার্তায় তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। আলেম-ওলামাদের সমর্থন ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিকভাবে বুঝতে পারবে। আমি আবারো সম্মানিত আলেম-ওলামাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের অব্যাহত সহযোগিতা কামনা করি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের