যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনী কখনও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালায় না। ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগসংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে অবগত আছে বলে এর আগে উল্লেখ করেছে তারা।
সেন্টকমের মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বিবিসিকে বলেন, “আমরা এসব প্রতিবেদনের বিষয়ে অবগত, যেগুলোর সূত্র ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। আইআরজিসির বিপরীতে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কখনও বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না।”
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রাতভর চালানো ওই হামলায় চারজন নিহত হয়েছেন।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশু ছিল। এছাড়া এই ঘটনায় আরও ৬৭ জন আহত হয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

