পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বুধবার,

১৫ জুলাই ২০২৬,

৩১ আষাঢ় ১৪৩৩

বুধবার,

১৫ জুলাই ২০২৬,

৩১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৫, ২৬ মে ২০২৬

Google News
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

সাতক্ষীরায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে ও মোটরসাইকেলচালক নাসিম ফকির (৩২) এবং আরোহী মেহেদী হাসান (২৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে নিজেদের খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা হন নাসিম। এ সময় তার সঙ্গে ছিলেন মেহেদী হাসান।

পথে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন। গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের