শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ডেঙ্গুতে একদিনে ১৮ মৃত্যু, হাসপাতালে রেকর্ড ভর্তি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৩

Google News
ডেঙ্গুতে একদিনে ১৮ মৃত্যু, হাসপাতালে রেকর্ড ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১২ জনের, আর ঢাকার বাইরে ৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ১২২ জন। এটি এ বছরে এক দিনে সর্বোচ্চ রোগী। এর আগে ১০ সেপ্টেম্বর ২ হাজার ৯৯৩ জন রোগী শনাক্তের সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 

নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ২৭৩ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৮২২ জনের মৃত্যু হয়েছে। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ৪৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ৪ হাজার ৬৬ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৩৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৭৩ হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরে ৯৪ হাজার ৪৫১ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫৬ হাজার ৪২৫ জন। এর মধ্যে ঢাকায় ৬৮ হাজার ৬০৩ জন এবং ঢাকার বাইরে ৮৭ হাজার ৮২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৮২২ জনের মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই এত মৃত্যু এর আগে দেখেনি বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে মৃত্যু হয় দুজনের। মার্চে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে দুজন করে মারা যায়।

জুন মাসে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ২০৪ জন। আগস্ট মাসে ৩৪২ জনের মৃত্যু হয়। আর চলতি সেপ্টেম্বর মাসের ১৭ দিনে মারা যায় ২২৯ জন।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536