মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করলো বিটিআরসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৪, ২১ জানুয়ারি ২০২৫

Google News
৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করলো বিটিআরসি

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্স বাতিল করেছে। সোমবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।

লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে- টেলিবার্তা লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লি., বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।

সাত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নবায়নের জন্য আবেদন না করায় উক্ত লাইসেন্সসমূহ মেয়াদোত্তীর্ণ হিসাবে বাতিল করা হলো।

সুতরাং, বাতিলকৃত লাইসেন্স এর অধীনে যে কোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া বাতিলকৃত লাইসেন্স এর মূল সনদ কমিশন বরাবর জমা প্রদানসহ কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536