ভোট দিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ এ্যানী

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

ভোট দিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ এ্যানী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভোট দিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ এ্যানী

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ভোট দিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

তিনি বলেন, ‘মানুষের দীর্ঘদিনের আশার প্রতিফলন হতে যাচ্ছে। এই ভোটের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। সে কাঙ্গিত ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো রয়েছে। যদি এভাবে ভোটের পরিবেশ থাকে, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে তাহলে শতভাগ বিজয়ের ব্যাপারে আশাবাদী আমি।’ 

বৃহস্পতিবার লক্ষ্মীপুর শহরের লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

এদিকে প্রায় একই সময়ে ওই আসনের জামায়াত প্রার্থী ড. রেজাউল করিম চৌপল্লী কালীদাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। পরে ভোটের পরিবেশ ভালো এবং বিজয়ের ব্যাপারে আশাবাদ জানান তিনি। 

ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনের ৪৯৬টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। পুরুষের চেয়ে নারী ভোটার উপস্থিতি অনেক বেশি।  

চারটি আসনে বিএনপি-জামায়াত, এনসিপিসহ ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন। 

নির্বাচনকে সুষ্ঠ করতে মাঠে রয়েছে পুলিশ, র্যা ব, বিজিবি, আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃংখলা বাহিনীর সদস্য। এছাড়া ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের