শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রাজনীতিবিদ ছাড়া দেশের কোনো সংস্কার হয় না, হতে পারে না: ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৭, ৩০ অক্টোবর ২০২৪

Google News
রাজনীতিবিদ ছাড়া দেশের কোনো সংস্কার হয় না, হতে পারে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যৌক্তিক সময় দেওয়া হবে। তবে তাদেরকে সেই সুযোগের সৎ ব্যবহার করতে হবে।

আজ বুধবার প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, অন্যান্য বিষয়ে নজর না দিয়ে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টের মূল হোতা পালালেও কাঠামো এখনো তাদেরই রয়ে গেছে। ১৯৭২ সাল থেকেই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করেছে। 

তিনি বলেন, রাজনীতিবিদ ছাড়া দেশের কোনো সংস্কার হয় না, হতে পারে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536