শাহজালালে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ দুই চীনা নাগরিক আটক

শুক্রবার,

২৭ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

২৭ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

শাহজালালে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ দুই চীনা নাগরিক আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৯, ২৩ মে ২০২৪

Google News
শাহজালালে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ দুই চীনা নাগরিক আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬টি সোনার বারসহ দুই বিদেশি নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, আটক দুইজন চীনের নাগরিক, তাদের নাম লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে তারা ঢাকায় নামেন।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক সাবরিনা আমিন জানান, ওই দুই যাত্রীকে তল্লাশি করা হলে তাদের কাঁধব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়। এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেগুলো ভেঙে ভেতরে থাকা ব্যাটারির মধ্য থেকে ৪৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের