ছবি: বাসস
নড়াইলে আজ থেকে শুরু হয়েছে ৭ দিনের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম দিন সোমবার সকাল থেকে লকগডাউন বাস্তবায়নে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও পুলিশ।
জেলার গুরুত্বপূর্ণস্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। সকাল থেকেই জেলায় সকল প্রকার যানবহন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়েও লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
সকাল থেকে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাগন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন জানান, লোহাগড়া উপজেলায় করোনা সংক্রমণ রোধে এবং লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমণা আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সরকারি নির্দেশ অমান্য, গণপরিবহন চলাচল এবং স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করার অপরাধে ৩ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

