বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমলো

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১১ মার্চ ২০২৬,

২৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমলো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৫, ৪ জুলাই ২০২৫

Google News
বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমলো

বেসরকারি হাসপাতালে কোভিড–১৯ পরীক্ষার ফি কমিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে এসব হাসপাতালে পাঁচশ’ টাকায় র‍্যাপিড অ্যান্টিজেন ও ২ হাজার টাকায় আরটিপিসিআর টেস্ট করা যাবে। আগে আরটিপিসিআর টেস্টের খরচ ছিল ৩০০০ টাকা। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজি কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, গত ১ জুলাই কোভিড-১৯ রোগনির্ণয় ও ল্যাবরেটরি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা হয়েছে। এতে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো কোভিড–১৯ র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্ট পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করা হয়।

নোটিশে আরও বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি নেওয়া যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের