মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল। ১৪ অক্টোবর

প্রকাশিত: ১৩:১৯, ১৪ অক্টোবর ২০২১

Google News
আজকের রাশিফল। ১৪ অক্টোবর

রাশিচক্রের মাধ্যমে জেনে নিন বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। তবে রাশিফল যাই হোক না কেন সব সময় মনে রাখবেন আপনার ভাগ্য আপনার কাজ ও বিচক্ষণতার উপর নির্ভর করে।

মেষ (মার্চ ২১-এপ্রিল ২০)

আজকের দিন সব দিক থেকে আপনার অনুকূল থাকবে না। সকলের সঙ্গে কথা বলার আগে আজ একটু চিন্তা করবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও সংশয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। অর্থহীন খরচের জন্য মানসিক চাপ বাড়তে পারে।

বৃষ (এপ্রিল ২১–মে ২০)

তত্ত্বকথা আলোচনায় আজ আপনার সুনাম বাড়তে পারে। মাত্রা ছাড়ানো খরচ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে দেরি। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। মনোবলের জন্য ব্যবসায় বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

মিথুন (মে ২১-জুন ২১)

নেশার কারণে কিছু অর্থক্ষতি। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। আজ চাকরি নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারওর সঙ্গে বিবাদ। পরিশ্রম সত্ত্বেও ব্যবসার উন্নতিতে একটু চাপ থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।

কর্কট (জুন ২২-জুলাই ২২)

আজ ব্যবসায় আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা একটু চেপে রাখুন। আজ অপরের জন্য কোনও কাজ করেও বদনাম। সামনে পিছনে না ভেবে বাড়তি উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

সিংহ (জুলাই ২৩-আগস্ট ২৩)

কর্মচারীর জন্য ব্যবসায় আজ কোনও ক্ষতি হতে পরে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিশেষ কোনও আলোচনা। মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। শ্বশুর বা শাশুড়ির শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে।

কন্যা (আগস্ট ২৪-সেপ্টেম্বর ২৩)

আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও সঞ্চয় ঠিক হবে না। প্রেমে সাফল্য। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সংস্থানও করতে পরবেন আজ। রাগ বা জেদের জন্য রক্তচাপ বৃদ্ধি। মাথার বিভিন্ন রকমের চিন্তা বাসা বাঁধবে আজ।

তুলা (সেপ্টেম্বর ২৪-অক্টোবর ২৩)

পুরাতন কোনও প্রেমিক/প্রেমিকার খবর পাওয়ায় আনন্দ। গান-বাজনায় আগ্রহ বৃদ্ধি। পড়াশোনার জন্য মনে ভয় ভাব। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ। ব্যবসায় ঋণ গ্রহণ নিয়ে আলোচনা। সম্পত্তি কেনা-বেচার ভাল দিন। আজ আপনার দ্বারা কেউ আঘাত পেতে পারেন। ব্যবসায় বাড়তি লাভের জন্য মনে আনন্দ।

বৃশ্চিক (অক্টোবর ২৪-নভেম্বর ২২)

কোনও কুকথার জন্য প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। আজ কোনও নতুন কাজের জন্য মনে আবেগ বৃদ্ধি পাবে। ব্যবসায় সময় ভাল নয়। ভাল কাজের ক্ষেত্রে বাধা থাকবে। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে। শরীরের কোনও কষ্ট বাড়তে পারে। স্ত্রীর জন্য মানসিক চাপ বৃদ্ধি। বাড়তি কোনও খরচ হতে পারে।

ধনু (নভেম্বর ২৩-ডিসেম্বর ২১)

সকালের দিকে জ্বর জাতীয় কোনও রোগ বাড়তে পারে। আজ রাগের মাত্রা একটু ঠিক রাখুন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল না পাওয়ার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। নিজের মতে চলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। শরীরের দিকে নজর দিন, অসুস্থতার সম্ভাবনা। পিতার সঙ্গে ব্যবসার আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য চিন্তা বৃদ্ধি।

মকর (ডিসেম্বর ২২-জানুয়ারি ২১)

ব্যবসায় বাড়তি লাভের আশা রাখতে পারেন আজ। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা। বাড়ির কোনও কাজের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। বাড়িতে কোনও ভ্রুমণের আলোচনা। আজ কোনও লোকের উপকার করতে গিয়ে সুনাম পাবেন। দুপুরের পরে বাড়তি কোনও ব্যবসার খবর পেতে পারেন। সন্তানের কোনও কাজের জন্য মনে আনন্দ বাড়তে পারে। আঘাত থেকে সাবধান।

কুম্ভ (জানুয়ারি ২২-ফেব্রুয়ারি ১৯)

অতিরিক্ত দুর্বলতার জন্য শত্রুরা সুযোগ নিতে পারে। ভাল কাজ করে আজ সুনাম পেতে দেরি হবে। নতুন কোনও বন্ধু পেতে পারেন। ব্যবসায় কাজের চাপ বৃদ্ধি। প্রেমের জন্য অশান্তি বৃদ্ধি। অসৎ লোক থেকে সাবধান। কোনও অপরিচিত ব্যক্তির উপকার করতে হতে পরে। ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে।

মীন (ফেব্রুয়ারি ২০-মার্চ ২১)

ভাল খাবারের জন্য খরচ বৃদ্ধি। প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন। পড়াশোনায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার। আজ সকাল থেকে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় কোনও শত্রুর জন্য ক্ষতি হতে পারে। প্রেমের জন্য মনে আনন্দ। পিতার জন্য কোনও চিন্তা বৃদ্ধি।

রেডিওটুডে নিউজ/এমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536