কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৭, ৮ মে ২০২৫

Google News
কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (৮ মে) বৃহস্পতিবার তিন সপ্তাহব্যাপী ন্যাশনাল ডিফেন্স কলেজের স্ট্রাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ‘ক্যাপস্টোন কোর্স’ এর সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান এ কথা বলেন।

ক্যাপস্টোন ফেলোরা সম্ভাবনাময় নেতৃত্বদানের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারস্পারিক সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে আত্মনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান।

এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও কর্পোরেট প্রতিনিধিসহ সর্বমোট ৩২ জন ফেলো অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের ফ্যাকাল্টি, স্টাফ অফিসারসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের