মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আন্দোলনের লক্ষ্যমাত্রা একটাই- স্বৈরাচারী সরকারের পতন: আমীর খসরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৯, ২৯ জানুয়ারি ২০২৩

Google News
আন্দোলনের লক্ষ্যমাত্রা একটাই- স্বৈরাচারী সরকারের পতন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সকল সমমনা দলের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যুগপৎ আন্দোলন চলছে। এ বিষয়ে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। দেশের প্রেক্ষাপটে আমাদের আন্দোলনের লক্ষ্যমাত্রা একটাই- এই স্বৈরাচারী সরকারের পতন। 

তিনি বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশকে ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করছে। মনে রাখতে হবে, আমরা জীবনের বিনিময়ে আন্দোলন করছি। 

আজ শনিবার বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিয়মিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে এমন কোনো পরিস্থিতি ছিল না। নিজ উদ্যোগে দেশের স্বার্থে এগিয়ে যেতে হবে। যার যার অবস্থান থেকে আন্দোলনকে সফল করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ বাঁচতে চায়, সেজন্য তারা প্ল্যাটফর্ম খুঁজছে। সকল দল ও ব্যক্তির সম্মিলিত আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে সম্মিলিত সিদ্ধান্তে পরবর্তী সরকার হবে। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন  


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536