মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সাফ ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ এবার মালদ্বীপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৭, ৮ অক্টোবর ২০২১

Google News
সাফ ফুটবলে  বাংলাদেশের প্রতিপক্ষ  এবার মালদ্বীপ

বাংলাদেশ দলের অনুশীলনে থেকে তোলা ছবি (সংগৃহীত)

 

মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাইরে রেখেই একাদশ সাজাতে হয়েছে কোচ অস্কার ব্রুজনকে। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ লাল কার্ড পেয়েছেন ভারতের বিপক্ষে, মিডফিল্ডার রাকিব হোসেন পেয়েছেন দুই ম্যাচে হলুদ কার্ড।

বিশ্বনাথের জায়গায় অস্কার ডিফেন্সে রেখেছেন রহমত মিয়াকে আর মিডফিল্ডে রাকিবের জায়গায় কোচ নিয়েছেন দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার সোহেল রানাকে। 

এই দুটি পরিবর্তন নিয়েই তৃতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। রাত ১০টায় মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে সাফের বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ ১-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে ও ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আছে পয়েন্ট তালিকার দুইয়ে। অন্যদিকে মালদ্বীপ প্রথম ম্যাচে হেরেছে নেপালের কাছে। 

সর্বশেষ দেখায় ২০১৬ সালে মালেতে অনুষ্ঠিত একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল দ্বীপদেশটি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আনিসুর রহমান জিকো, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সাদ উদ্দিন ও মতিন মিয়া।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536