বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ওয়ালটনের দুই উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৬, ২৩ জুন ২০২৪

Google News
ওয়ালটনের দুই উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই জন উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা হলেন-এস এম রেজাউল আলম ও এস এম মাহবুবুল আলম।

রোববার (২৩ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলমের ৩ কোটি ৮৯ লাখ শেয়ার রয়েছে। এসব শেয়ার থেকে তিনি ৫ লাখ শেয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্রি করেন। শেয়ার বিক্রির ঘোষণার পর থেকে ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বর্তমান বাজার মূল্যে তিনি বিক্রি করেছেন। এর আগে, চলতি বছরের গত ৬ মে তিনি শেয়ার বিক্রির ঘোষণা দেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536