সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বরিশাল-খুলনায় সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩, ২৬ মে ২০২৩

Google News
বরিশাল-খুলনায় সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

বরিশাল ও খুলনায় সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ শুক্রবার (২৬ মে)। এর পরই দুই সিটিতে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, ওয়াকার্স পার্টির প্রার্থী ও তিন জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাত জন লড়বেন মেয়র পদে।

এদিকে গতকাল বিএনপির দুই প্রার্থীসহ ১২ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় কাউন্সিল পদে প্রতিদ্বন্দ্বিতায় করছেন ১১৬ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী আছেন ৪২ জন।

খুলনাতেও আজ প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের। এবারের সিটি নির্বাচনে মেয়র পদে লড়বেন চার জন। মনোনয়ন প্রত্যাহারের পর কাউন্সিলর ও স্বতন্ত্র পদে লড়ছেন ১৭৫ জন। ১২ জুন দুই সিটিতে ভোটগ্রহণ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন  


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536