সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সরকারি দপ্তরে ঘাপটি মারা ‘ডেভিলদের’ আগে ধরুন: মির্জা আব্বাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
সরকারি দপ্তরে ঘাপটি মারা ‘ডেভিলদের’ আগে ধরুন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করেছেন ঠিক আছে, কিন্তু বনে-জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকাদের খুঁজে বের করুন। সরকারের সব প্রতিষ্ঠানে এখনও আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।

মঙ্গলবার রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এ কর্মশালা সঞ্চালক ছিলেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। 

মির্জা আব্বাস বলেন, ‘আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন। তারা জানেন না, গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনে ফাঁক-ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত। সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে না পারে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন  


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536