রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নয়াদিল্লিতে ২৪ বাংলাদেশি গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩১, ১২ মার্চ ২০২৫

Google News
নয়াদিল্লিতে ২৪ বাংলাদেশি গ্রেপ্তার

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে পৃথক অভিযান চালিয়ে দিল্লি পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। 

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী- গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাস করেছেন। অভিযান চলাকালীন কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। দিল্লি দক্ষিণ জেলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৩ এবং দক্ষিণ পূর্ব জেলায় ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বর্তমানে ওই অঞ্চলে ১০ জনেরও বেশি বাংলাদেশির নথিপত্র যাচাই-বাছাই করছে। মঙ্গলবারও অবৈধভাবে বসবাসের অভিযোগে দিল্লির বিভিন্ন এলাকা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। সদর বাজার অঞ্চল থেকে দুই ও আউটার জেলা থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশ বলেছে, এই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন। তারা ভুয়া নথিপত্রও তৈরি করেছিলেন। দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এর আগে, গত ৮ মার্চ দিল্লি পুলিশ রাজধানীর বসন্ত কুঞ্জ এলাকার জয় হিন্দি শিবিরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে বসবাসরত অভিবাসীদের নথিপত্র যাচাই করা হয়।

দিল্লি পুলিশের উপ-পরিদর্শক রবী মালিক বলেন, অভিযান চলাকালীন তারা অভিবাসীদের কাছে পরিচয়পত্র চান এবং তাদের সব ধরনের নথিপত্র যাচাই করে দেখেছেন। এ সময় কারও পরিচয়পত্র সন্দেহজনক মনে হলে তা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হয়।

গত জানুয়ারিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা পুলিশকে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশের পরদিন থেকে দিল্লিতে বিশেষ অভিযান শুরু করে দিল্লি পুলিশ।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536